এবারও সে, ফয়সল, আসেনি, অথচ কথা ছিল
আসবে, বসবে নকশাময়, রঙচটা
খাটে আর
ধরবে সস্নেহে হাত বর্ষীয়ান মহিলার, সতৃষ্ণ তাকাবে
আড়চোখে গৃহকোণে দাঁড়ানো সুন্দরী
তরুণীর দিকে, চশমার কাচ মুছবে খানিক
সফেদ রুমালে,
পানি খেতে চেয়ে গ্লাস ধরবার ছলে
এক ফাঁকে ছুঁয়ে নেবে তার কম্পিত আঙুল যার
ঈষৎ সবুজ
শালের আড়ালে মূক হয়ে আছে প্রগলভ যৌবন, খোলা ছাদে
বলবে অনেক কথা তরুণীর কানে কানে, চুমো
খাবে তাকে খইয়ের যতন
নক্ষত্র ছিটানো আকাশের নিচে স্পন্দিত শরীরে।
না, এসব কিছুই ঘটেনি এই শীতে। ফয়সল কথা দিয়ে
আসেনি নিষ্প্রভ ঘরে। অসুখের খর
জিভ চেটেপুটে
খেয়েছে বেবাক পলস্তারা, দেয়ালের কুলুঙ্গিতে
ব্যর্থতা নিয়েছে ঠাঁই, হতাশা মৌরসীপাট্রা পায়
বিবর্ণ খিলানে। সাধাহ্লাদে ভরপুর
স্বপ্নেরা ডুকরে ওঠে বারবার তৃতীয় প্রহরে
রবীন্দ্রনাথের
ক্ষুধিত পাষাণে অতীতের রূপসীরা যে-রকম। কৃষ্ণসার
হরিণেরা তন্বীর হাতের তেলো থেকে
আকাঙ্ক্ষার তৃণ মুখে নিয়ে
পলাতক বহুদূরে। সিংহভুক্ত হরিণের ভগ্নাংশের মতো
জায়গায় সে বসে থাকে বড় একাকিনী।
নিঃশব্দে সকাল-সন্ধ্যা প্রতীক্ষায় কাটায় সময়
ঝিঁ ঝি-ডাকা রাতে
হ্যারিকেন হাতে ঠায় সে দাঁড়িয়ে থাকে,
পাছে ফয়সল ফিরে আসে
প্রতিশ্রুতি রক্ষার তাগিদে ডাকিনীর
ছড়ানো চুলের মতো অন্ধকারে। নির্বিকার পথ অকস্মাৎ
কেমন নির্দয় আর ব্যঙ্গপরায়ণ হয়ে ওঠে,
তবু সে তরুণী সরায় না
চোখ পথ থেকে, রূপ তার অন্ধকারকে পরায়
অপরূপ সৌন্দর্যের সাজ।
ফয়সল কিংবা তার মতো অন্য কেউ
তারা কি কখনো কথা দিয়ে ফিরে আসে কোনও দিন?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ