স্বপ্ন দখে খোকন বলে-
স্বপ্ন আমার পুতুল,
স্বপ্ন আমার জন্মদিনের
টুকটুকে লাল জুতুল।
স্বপ্ন আমার মায়াপুরীর
মস্ত সোনার খাট,
স্বপ্ন আমার অনেক দূরের
তেপান্তরের মাঠ।
স্বপ্ন আমার কাজলা গাঁয়ের
ছোট্র খড়ের ঘর,
স্বপ্ন আমার মেঘনা পাড়ের
জোছ্না-ধোওয়া চর।
স্বপ্ন আমার ট্রাফিক বাতির
হল্দে সবুজ, লাল,
স্বপ্ন আমার এভেনিউর
রৌদ্রমাখা গাল।
স্বপ্ন আমার গলির মোড়ে
একলা লাজুক গাছ,
স্বপ্ন আমার ছাদের ওপর
পক্ষীরাজের নাচ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন