বাড়িয়ে দু’বাহু বারে বারে তোমার দিকেই যাই
স্বপ্নচালিতের মতো, সম্মুখে দাঁড়াই,
দেখি আশ্চর্যের অক্ষরেই স্মিত লেখা
তোমার শরীর প্রতিবার, যদিও প্রত্যহ এই দেখা।
যেন ঐ হাত, গাল, ঠোঁট, জানু, সুহাস চিবুক,
সুগোল স্পন্দিত বুক
ছুঁলেই তোমাকে পাবো, তুমি
হৃদয়ের ভূমি
সৌরভে ভরিয়ে দেবে, ফলাবে ফসল থরে থরে।
স্বপ্নের রঙের মতো মুহূর্তের অভ্যন্তরে এই জীর্ণ ঘরে
শবে-বরাতের আলো দেখবো এবং স্বয়ম্বরা ফুলে ফুলে
যাবে ছেয়ে ব্যর্থ প্রেমিকার মতো রিক্ত মেঝে, তোমাকেই ছুঁলে।
একজন উন্মাদকে যে-হাতের ভেতর লালন করি আর
যে-ঠোটে সংযত রাখি একজন মাতালকে, সকল চিৎকার
অন্তরালে পুষি শিরাপুঞ্জে যে-বুকের, তারা ঠিক
পাল্টে যায় নিমেষেই তোমার সান্নিধ্যে, কী বেল্লিক!
লিখেছি তোমার হাতে স্পর্শাক্ষর, বুকে মাথা,
তোমার পায়ের দু’টি পাতা
হেসে কুটি কুটি এই আমার পদাঙ্গুলের ছোঁয়ায়, তোমাকে
শেকড়-বাকড়ে বাঁধি অস্তিত্বের, আলিঙ্গনে বুভুক্ষু সত্তাকে
মিশিয়ে তোমার দিকে চাই,
তবু বুকে মরু, গলে যাও তুমি, মিলে যাও-
কোথায় উধাও,
এ খর শরীরব্যাপী স্পর্শে কী তোমার পাই?
এ জন্যেই সবখানে যে-নেই কেমন ভাসে, তারই শূন্য অন্তহীন
পেছনে পেছনে করি ধাওয়া
যোগাযোগহীন রাত্রিদিন
বুকে নিয়ে আর্তি- প্রাণপ্লাবী হাওয়া বয়, শুধু হাওয়া।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ