(এ কে ফজলুল হককে নিবেদিত)
বিশাল দেয়াল নয়, বৃক্ষ নয়, নয় সে পাহাড়;
একটি কিশোর শুধু, মেরুদণ্ড দধিচীর হাড়
দিয়ে গড়া; বস্তুত গড়নে দিব্যি বড়োসড়ো,
ঘরে মন টেকা দায়, প্রান্তরে হাঁটায় বেশি দড়।
কখনো ভাদুরে রৌদ্রে উঠোনে, দাওয়ায়
বসলে মা অন্নছত্রে ঘরকন্না, সংসারী হাওয়ায়
সানন্দে উঠলে মেতে আর আঁচলের প্রান্তভাগ
কোমরে জড়িয়ে, হাতে গালে নিয়ে হলুদের দাগ
বটিতে কুটলে মাছ, বাটনা বাটলে কোথা থেকে
সে কিশোর ছুটে এসে নিজের ছায়ায় দেয় ঢেকে
আপাদমস্তক মাকে। মা বলেন তাকে, “লক্ষ্মী, বাছা
মিছে পুড়িসনে রোদে।
কিন্তু তাঁর রোদ্দুরেই বাঁচা।
তাই বছরের পর বছর সে-রৌদ্রের হল্কায়
কাটান প্রহর আর খরবেগে যেখানে ছলকায়
জীবনের দুই পাড়, সেখানে দাঁড়ান অবিচল;
হেলে চাষিদের প্রাণে নামে তাঁর মানবিক ঢল।
দারুণ খরায় পোড়া স্বদেশকে নিত্য দেয় ছায়া,
কী বিপুল ছায়া, এই বাংলাদেশজোড়া তাঁরই কায়া।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ