থামরে বৃষ্টি থাম,
দোহাই তোদের থাম।
টুকটুকে লাল লংকা দেব,
দেব চিড়ের দাম।
থামরে বৃষ্টি থাম,
দোহাই তোদের থাম।
শোনরে বৃষ্টি শোন
কান্না তোদের বোন।
ঘর ভাসালি, দোর ভাসালি,
আনলি দেশে বান,
চাষির চোখে জল নামালি,
নিলি সোনার ধান।
শোনরে বৃষ্টি শোন,
কান্না তোদের বোন!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন