কতদিন তাঁকে খাটো বারান্দায় ম্লান কেদারায়
নিরিবিলি, একা, বসে থাকতে দেখেছি। হাতে বই,
কফির পেয়ালা শূন্য; কখনো পুরোনো দেয়ালের
বেড়ালের ক্ষিপ্র গায়ে রাখতেন চোখ, কখনো বা
দিতেন গড়িয়ে দৃষ্টি বাগানে এবং বড় বেশি
হতেন কাতর দুষ্ট বালকেরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে
আহত করলে কোনো নিঃসঙ্গ পাখিকে খেলাচ্ছলে।
বাগানে দাঁড়ালে ফুলগুলি দিতো ধরা তাঁর হাতে
গভীর আস্থায় আর শালিকের মৃদু শব্দাবলি
কী যেন বলতো তাঁকে। কী হবে বসন্ত যদি আর
কখনো ফিরে না আসে পৃথিবীতে? যদি চিরতরে
গান বন্ধ করে দ্যায় ভুল করে পক্ষীকুল তবে
পাবো কি কখনো আর নিরঞ্জন কাল? ইতোমধ্যে
আমাদের পায়ের ক’বিঘা মাটি ভীষণ অস্থির
দু’তিন দশক থেকে, ঘাস তো সবুজ নেই আর…”
-এসব ভাবনা তাঁকে বিহ্বল করেছে কতদিন।
কখনো ফুলের হয়ে কখনো-বা শামুকের হয়ে
বেঁচেছেন। একদিন কী এক দুর্জ্ঞেয় হাহাকারে
দীর্ণ হয়ে বারান্দায় বাগানের প্রসন্নতা ছেড়ে
প্রতিধ্বনিময় মাথা নেড়ে-নেড়ে, দেখলাম, তিনি
স্তব্ধ ক্রাচে ভর করে চলেছেন হেঁটে নীলিমায়!
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৬৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ