তোমার কথাই ভাবি রাত্রিদিন; পল, অনুপল
তোমার মুখের রেখা, চক্ষুদ্বয়, অধর, চিবুক
চুলের অসিত ঝর্না, স্বর্গের স্বপ্নের মতো বুক
মনে পড়ে। তোমাকেই ভাবি, যেমন কল্পানাজ্জ্বোল
কবি ভাবে কাব্যের শরীর তার লেখার টেবিলে,
কোনো গ্রন্থপাঠের মুহুর্তে, খেতে বসে, ফুটপাতে
হাঁটতে হাঁটতে, বিছানায় দারুণ বিনিদ্র রাতে-
সর্বদাই ব্যেপে আছো তুমি আমার হৃদয় নীলে।
ভাবিনি তোমাকে পাবো সাতচল্লিশের সীমানায়
অকস্মাৎ ভাবিনি যখন আমি রুক্ষ, ধূ-ধূ এই
পথে বড়ো দিশেহারা, তৃষ্ণায় কাতর, তুমি এসে
আমার আঁজলা ভরে দেবে ফোয়ারায় দিনশেষে।
তোমার আসার কথা ছিলো জানি অনেক আগেই,
তিরিশ বছর আমি ছিলাম তোমারই প্রতীক্ষায়।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ