কে তুমি কে তুমি বলে আমার হৃদয় হ’য়ে যায়
আরক্ত চিৎকার এক। সেই বেলফুল ফুটে আছে
চুলের চুড়ায় আজো কী প্রফুল্ল। রাগমালা নাচে
সতত অস্তিত্বময়, একটি নিমেষ স্তব্ধতায়
হয়ে গেছে চিরকাল। অনেক দুরের নিরালায়
যে ফাল্গুনে মধ্যরাতে দরবারী কানাড়ার কাছে
সমর্পিতা, তার চক্ষুদ্বয়ে স্মৃতির মন্তাজ বাঁচে,
না কি সে নিজেই স্মৃতি অনেক মনের নীলিমায়!
তোমার পুরোনো ছবি দেখে ভাবি, সত্যি এই তুমি
সে-তুমির কাছ থেকে কতদূরে এসে আজ একা
আঁধারে দাঁড়িয়ে আছো; পারাপার কোথায় বিলীন;
আশ্রয় আঁধিতে লুপ্ত, দারুণ বিরূপ এই ভূমি।
কখনো আবার, কথা ছিলো, আমাদের হবে দেখা-
এসেছি দুর্যোগে তাই তোমার কাছেই দ্বিধাহীন।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ