সকালবেলা ফুল, পাখি আর
ঘাসের ডগা জাগে,
গাছের পাতায় রোদের কাঁপন
দেখতে ভালো লাগে।
দুপুরবেলা মনের সুখে
মেঘে ভাসে চিল,
হঠাৎ আমার মনে পড়ে
আপন গাঁয়ের ঝিল।
সন্ধেবেলা পাখির মালা
দূর আকাশে দোলে,
একে একে মেঘের দেশে
তারারা চোখ খোলে।
রাত্রিবেলা অন্ধকারে
চুপটি ক’রে থাকি,
রাত্রি দিনের অনেক কথা
পদ্যে লিখে রাখি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি