তুমিতো এসেই বললে, এখন আমাকে যেতে হবে।
সরে না আমার মুখে কথা, শুধু আর্ত মনে ভাবি-
পুষ্পাকুল বসন্তের কাছে শ্রান্ত হেমন্তের দাবি
কতটুকু? তোমার উপস্থিতির সুস্মিত বিভবে
আমার যে একরত্তি অধিকার নেই, জেনেছি তা
অনেক আগেই, জানি নিশ্চিত তোমাকে অবশেষে
যেতে দিতে হবে, হবে ছেড়ে দিতে শীঘ্র ম্লান হেসে,
তবু জ্বেলে বসে আছি সত্তাময় লেলিহান চিতা।
বীতপুষ্প যে বাগান ছিলো পড়ে এক কোণে, যার
হৃতস্বাস্থ্য শুক্নো ডালে কোনো পাখি বহুকাল গান
গায়নি তন্ময়, তাকে পুনরায় বসন্ত-বিহ্বল
করেছো সে কোন্ খামখেয়ালে হে প্রতিমা আমার?
মিলন মুহূর্ত শুরু না হতেই দৃশ্যাবলি করে ছল ছল,
বিচ্ছেদ সকলই স্তদ্ধ, কেবল হৃদয় স্পন্দমান।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ