ঊনত্রিশ বছর পরেও এ কেমন বিবমিষা মৃত্তিকার?
ভীষণ বমনে তার নিমেষে বেরিয়ে আসে বিষণ্ন কঙ্কাল-
গুনে দেখা গেল ঠিক আটটি কঙ্কাল ওরা; দূরে
নীল আকাশের দিকে মুখ করে পড়ে আছে পথের কিনারে।
ক’জন উৎসুক পথচারী কাছে এসে ঝুঁকে শনাক্ত করার
অভিলাষে মেতে ওঠে; কারও কারও মনে
প্রশ্ন জাগে, এই আটজন হিন্দু ছিল? কেউ কেউ
মাথা চুল্কে ভাবে,
ওরা কি প্রকৃত মুসলিম নাকি কাদিয়ানী সব? কঙ্কালেরা
নিরুত্তর। অদূরে একটি পাখি গেয়ে ওঠে, ‘মানুষ, মানুষ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন