এখন শরীরে প্রায়শই অতিরিক্ত তাপ থাকে।
থার্মোমিটারের পাঠ ছাড়াই সহজে বলা যায়,
তাপের এমন মাত্রা আদপেই নয় স্বাভাবিক ।
কেমন অস্বস্তিকর তপ্ত অনুভূতি ত্বকময়
জেগে রয়, স্বপ্নকামী ঘোরে কাটে সারাদিন, চোখে
জ্বালা নিয়ে ঘুরি দিগ্ধিদিক্, কখনও-বা ঝাঁক ঝাঁক
শূন্যচারী হাঁস এই উঠোনে নামবে ভেবে খুব
ব্যগ্র হই, চেয়ে থাকি, অপলক বালকের মতো।
ভুল চিকিৎসায় কাটে কিছুকাল, কখনও-সখনও
অবসন্ন চেতনায় সুস্থতার ক্ষণিক বিভ্রম
ভ্রমরের মতো তোলে গুঞ্জরণ, অথচ আমার
সারা গায়ে অতিরিক্ত তাপ থাকে সারাক্ষণ।
লোকে বলে, রৌদ্রজ্যোৎস্নাময় বাক্য রচনার হেতু
এই তাপ জন্মে আর জিহ্বায় ছড়ায় তিক্ত স্বাদ।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৭১ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৫৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৩৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৪৭ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৭৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ