কবিতা — বাড়ি

আমি একটি বাড়ি খুঁজছি বহুদিন–
মনে-মনে।
আলোর তরল জলে ভেসে যাব কবে!

বাড়ি কি পেয়েছ তুমি?

বাড়ি তো পেয়েছি আমি বহুদিন–
মনে-মনে,
বাড়ি চাই বাহির-ভুবনে।

১৯৯৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা