কবিতা — ঘর : ১

তোমরা যদি কথা বলতে চাও–
এসো আমার ঘরে, আমি ঘর পেয়েছি,
এসো,
আমার ঘরে উদ্যত বন্ধুতা।

তোমরা যদি ছায়া গুনতে চাও–
এসো আমার ঘরে, আমার মুখের উপর আলো
পিছ-দুয়ারে ছায়া খরস্রোতা।

কিংবা যদি বাহিরই চাও, এসো এসো এসো
নীল পাথরে হাঁটি :

সেই মুহূর্তে নিভে গেল ঘরে সকল বাতি।

৩৭৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা