শঙ্খ ঘোষ

কবিতা - হৃৎকমল

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ বিবিধ কবিতা

চিতা যখন জ্বলছে
তোমরা চাও আমি তখন আলোর কথা বলি
বলব আলোর কথা।

বলব যে, ভাই, আরো কিছুক্ষণ
এ ওর মুখের উলকি দেখে
কাটিয়ে দেব সময়। বলব আলোর কথা।

চণ্ডালকেই মুক্তি ভেবে খুঁচিয়ে দেব আগুন
ফুলকি দেখে দেখে বলব আলোর কথা
ভাবব ওই তো জয়ধ্বজা, শ্মশান, বড়ো ধুম লেগেছে হৃৎকমলে

চিতা যখন জ্বলছে, আমার হৃৎকমলে
ধুম লেগেছে, ঘুম লেগেছে চরাচরে, পাপড়ি জ্বলে
এই তো আমার

এই তো আমার জন্মভূমির আলোর কথা।

পরে পড়বো
৩৫৭
মন্তব্য করতে ক্লিক করুন