শঙ্খ ঘোষ

কবিতা - যখন প্রহর শান্ত

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ অন্যান্য কবিতা

যখন প্রহর শান্ত, মধ্যম, নিবিড় আভাসিনী
সমস্ত ব্যসন কাম উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে
বাহির-দুয়ারে চাবি, আমি নতজানু একা
আমার নিজের কাছে ক্ষমা চাই, পরিত্রাণ, প্রতিটি শব্দের শাস্তি–
বধির দিনের যাত্রী
কর্মে ছিল অধিকার, আমাকে কি সমর্পণ সাজে?

পরে পড়বো
৪২১
মন্তব্য করতে ক্লিক করুন