কবিতা - খরা শঙ্খ ঘোষ মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ বিবিধ কবিতা সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে জল ভরতে এসেছিল যারা তারা পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি। এইখানে শেষ নয়, এই সবে শুরু। তারপর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি বিশ্বসংসার এ-রকম খালি আর কখনো মনে হয়নি আগে। ♥ ০ পরে পড়বো ১০২৬ রিপোর্ট শেয়ার করুন