শঙ্খ ঘোষ

কবিতা - এখনও সে

শঙ্খ ঘোষ
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ বিবিধ কবিতা

এখনও কীর্তনখোলা? এখনও কি আছে সেই নাম?
তেমনই প্রবাহমুখ? এখনও কি সে-রকমই আছে?
সে-রকম নেই আর, সে-রকম থাকার কথা না।
বহু তরণের মধ্যে ঘুরে ঘুরে, মুড়ে নিয়ে ডানা
আরেক রূপের দিকে জলবতী আজও তার গান
সময় বেষ্টন করে পড়ে আছে। দেখেছে আমাকে?
সেকথা ভাবিনি আর এই দুপুরের দেশে এসে
মনেও রাখিনি ঠিক সে আমাকে মনে রাখে কি না
আমার শরীর শুধু জেগে ওঠে তার কাছে গেলে।

পরে পড়বো
৩৪৫
মন্তব্য করতে ক্লিক করুন