কবিতা — রামপ্রসাদী

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

দরমার বেড়া ধরে আবার যে দাঁড়াবে কবে
কিছুই জানব না তুমি কে—
বেড়াগুলি ঠিক করবে, বিনিময়ে গান গাইব আমি
হাসবে মোহন হাসি
বিনিময়ে সেই রাত ভালই কাটবে
শকুন, শেয়াল সব, সিঁধচোরও
ফিরে যাবে ঘরে ;
ভোরবেলা বুঝব, তুমি ঠকাতে এসেছ বন্ধু
বন্ধু, কিন্তু মায়ের মতন!

১৩২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা