তার সাথে আমার প্রেম হয়নি,
তবুও অভিমান হয়েছে—ভীষণ সাদাকালো অভিমান;
কখনো চিঠি না দেওয়ার, কখনো ই-মেসেজ না দেখার।
তার সাথে কখনো চাঁদ দেখা হয়নি, তবুও অপেক্ষার ধৈর্য ভেঙে পড়ার মান হয়েছে।
তার সাথে কখনো কবিতা পাঠ হয়নি, তবুও অসংখ্য কবিতা নেচে নেচে চলেছে।
কখনো পুকুরে জলের স্রোত চোরাবালির মতো, কখনো আকাশে বায়ুর ঢেউ নদীর চলার মতো; তার সাথে বরং ব্যক্তিগত তফাৎ রয়ে গেছে আলোকবর্ষের মানদণ্ডে।
তবুও তার সাথে প্রেম না,
তবুও তো মান ভালো,
তবুও তার মনে নাই আমার মনের ঠাঁই,
তবুও তো অভিমান ঝরে চলছে—উনুনের তুলো পোড়া ছাই।

মন্তব্য করতে ক্লিক করুন