১.
আজ চাঁদও ডুবে আছে বিষণ্ণতার শরাবে।
প্রচণ্ড মাস্তি করছে দূষিত ধরাতে।
২.
কবিতার সাথে এক চিমটে প্রেম নেই;
কবির প্রেমের প্রত্যাশা তোমাকে উজাগর করেছে।
৩.
কত নিখুঁত তুমি, কত নিখুঁত!
আমি তোমার নিখুঁত গায়ে একমাত্র খুঁত।
৪.
তোমার পাথর বুকের ওপর
যদি কখনো ফোটে ফুল,
তখনো তুমি ভেবে নিও
এও মোর ভুল।
৫.
আমার থেকে তোমার যদি হয় ছোঁয়াচে রোগ,
তবে রেখে দিও পুষে তুমি
করো নাকো শোক।
কবিতা - রং মেখে সং ও ৫২টি পঙক্তি
মোহাম্মদ সিয়াম হোসেন
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রেমের কবিতা, বিবিধ কবিতা
৮

মন্তব্য করতে ক্লিক করুন