(ভারতীয় বন্যার পানিতে বানভাসি মানুষের দুঃখ কষ্টে)
বাদানুবাদের সময় নেই
নেই দল বেদলের যুক্তি
সকল শক্তি বিনিয়োগে চাই
বানভাসি মানুষের মুক্তি।
শহর রূপী আজ গ্রাম
দখল হয়েছে নদী।
জবরদখলের রাজ্যে
কেউ কি হয়েছে বাদী?
কীসের ক্ষতি ভাঙ্গলে বাঁধ?
জেগেছে বাঙালি, পোহাবে রাত
নীড় হারা পাখির স্বপ্ন-সাধ
এক হলো বুঝি ১৮ কোটি হাত।!
জলতরঙ্গে মন ভোলে না
ফিরে আসে নির্বন্ধ চোখ।
পানপাত্রে ভাসতে দেখি
বানভাসি মানুষের মুখ!
বন্যা প্রকৃতির অভিশাপ
এ তোমার আমার পাপ।
১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।
ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এম মনজুরুল ইসলাম
শুভ জন্মদিন! 🎈
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন