(শিশুতোষ ছড়া)
বাংলাদেশে ছয়টি ঋতু, রঙে ভরা দেশ,
প্রকৃতি তার সাজ বদলে, ধরে নতুন বেশ।
গ্রীষ্ম আসে রোদ পুড়িয়ে, তেতে উঠে মাঠ,
আম-কাঠাল ঝুলে গাছে, ধূ-ধূ পুকুর ঘাট।
বর্ষা নামে টিপ টিপে, বাদল ঝরে জল,
নদী-খালে থৈথৈ, নাও চলে কলকল।
শরৎ সেতো সাদা মেঘে ভেসে চলা দিন,
কাশবনে বাজে সুর, বাজে মধুর বীন।
হেমন্তে ধান পাকে, কৃষক গায় গান,
নবান্নর সে উৎসবে খুশি থাকে প্রাণ।
শীতের ভোরে কুয়াশাতে ঢাকে পথ,
পিঠা-পুলির ঘ্রাণে জাগে মনের রথ।
বসন্তে ফুল ফোটে, গায় কোকিল পাখি,
হাসে দোলা বনের বুকে, রঙে রঙে ঢাকি।
ছয় ঋতুর রূপ দেখে মন করে আনচান
বাংলাদেশকে ভালোবাসি, এ মম প্রাণ।
১৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টবাদ,
বাঁশতলা, গুলশান, ঢাকা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম