গণ-আত্মার অণু কবিতা
★দেশপ্রেমিক
তোমাকে বেল তলায় দেখিনা
দেখিনা ভুতুড়ে বটতলায়।
রসবতী খেজুর-আম্রপালি তলে
অনায়াসে পাওয়া যায়!
★হাততালি
হলভরা দর্শকপ্রিয় বাচিক তুমি
কখনো কবিতার সমঝদার,
আজ ভক্তের থুথুতে ডুবন্ত তুমি!
হাততালি চাও নাকি আর?
★বিপ্লব ২০২৪
বারুদের গন্ধে ঘুমিয়ে পড়া তিলোত্তমা নগরী
নবকিশলয়ের মত জেগে উঠছে সে মৃত্যুপুরী।
৫২, ৬৯,৭১ রে কী ঘটেছিলো দেখেনি দুচোখ
'২৪ ইতিহাসে হবে হাসিমাখা বিবর্ণ এক মুখ।
★জেন- জি
তার চলার পথ বলো কে রুখিতে পারে?
কোন শব্দটা বুলেট, কোনটা টিয়ার শেল
আর কোনটা কানফাটানো সাউন্ড গ্রেনেড!
যে নির্ভীক অনায়াসে বলে দিতে পারে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন