ড. এস এম শাহনূর

কবিতা - লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

ড. এস এম শাহনূর
রবিবার, ৩১ মে ২০২৬ ধর্মীয় কবিতা

হজ্জ শেখায় ভালোবাসা, ধৈর্য আর ঈমান,
ইহরাম পরে সাদা বেশে মানুষ হয় সমান।
ধনী-গরিবের ভেদ ভুলে গড়ে শুদ্ধ প্রাণ,
কাবাঘরের মেহমান হয়ে হবো মুসলমান।

আরাফাতে উঠে লাখো কোটি দোয়ার হাত,
ক্ষমা চেয়ে কাঁদে মুসলিম দিন-রাত।
আমি হজ্জে যাব একদিন, এই করেছি পণ,
ইহরামের সাদা কাপড়ে বেঁধেছি তনু-মন।

কাবার ঘরে দাঁড়িয়ে আমি তুলব দুই হাত,
ক্ষমা চাইব রবের কাছে, মিটবে মনের সাধ।
তাওয়াফ করব কাবা ঘিরে ভক্তিভরা মন,
লাব্বাইক আল্লাহুম্মা-য় কাটবে আমার ক্ষণ।

মুজদালিফায় রাত জেগে ধৈর্যের মাঠে পাঠ,
হজ্জ আমাকে শেখাবে মানুষ হওয়ার পাঠ।
সত্য ও ন্যায়ের পথে গাইব দ্বীনের গান,
সৎ পথে চলাই হবে আমার ঈমান-প্রাণ।

Al-Zilani International School Dhaka
২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চন্দ্রিমা মডেল টাউন,
মোহাম্মদপুর, ঢাকা।

পরে পড়বো
৪৪

মন্তব্য করুন