ছুটি নিলো শুভ্র শরৎ
বিদায় ভাদ্র আশ্বিন মাস
মিঠা রোদের খেলায়
দেখি শিশির ভেজা ঘাস।
মাঠে মাঠে ধান কাটার
ধুম পড়েছে আজ
পাখির গানে উবে গেছে
লাউয়ের ডগার লাজ।
ডুবার জলে জেলেরা
ধরছে শিং মাগুর কৈ
কার্তিক এলো ধামে
খাচ্ছি মুড়ি মোয়া খৈ।
অঘ্রাণের ঘ্রাণে শীতের
আমন্ত্রণে খেজুর রসে,
ফুল ফসলের হৈমন্তিকা
বিদায় নিবে হেসে।
সাত|এগারো|চব্বিশ
বাঁশতলা, ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন