বাঘের বাচ্চা অনেকে,
সমাজপতি কেউ;
সিংহের বাচ্চারা কিছু
করে ঘেউ-ঘেউ।
ধারকাকের এক কা..তে
পাতিকাউয়ার কা-কা,
ফন্দিফিকির করছে
শিয়ালনীর কিছু ছা।
ময়ূর গেছে দূর প্রবাসে,
ময়ূরী সব অভিসারে;
মানুষগুলো ছন্নছাড়া-
বানরের বাস ঘরে-বাইরে।
রাজ্য যখন পশুপাখির,
আমিও যদি হই গাধা-
গাধার পিঠে চড়বে এমন
মানুষ কোথায়, দাদা!
২০ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
চন্দ্রিমা মডেল টাউন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন