বন্ধু যখন বন্ধুর ক্ষতির কারণ
এমন বন্ধুত্ব দাও বিসর্জন।
যে সভায় নেই কোনো সম্মান
সহসা করো প্রস্থান।
পথ যদি বিপথগামীর কারণ
সে পথ করো পরিবর্তন।
যে ভদ্র সমাজ হারিয়েছে বিনয়
নিজেকে করোনা ক্ষয়।
যেথায় দেখ সর্বভুক আর ভোগী
প্রয়োজনে হও বিবাগী।
অপূর্ণ থাকেনা মহৎ কোন দাবি
সব দেয় অকৃপণা পৃথিবী।
বাঁশতলা, গুলশান, ঢাকা
১৮ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন