পিতার সন্তানেরা বিপথগামী
যুদ্ধের মাঠে নাতিপুতি
মনোবল হারা কোটি সৈনিক
সুখ নিদ্রায় সেনাপতি!
পিতার কাছে জাতির আছে বহু ঋণ
যে আদর্শ যায়না চড়া দামে কেনা।
চেতনার নামে নিলামে 'বঙ্গবন্ধু' নাম
হরহামেশা সস্তায় হয়েছে বেচাকেনা!
তিপ্পান্ন বছরেও স্বপ্নরা আহত পাখি
মুক্ত স্বপ্ন-সাধ অধরা সোনার হরিণ।
সব বুভুক্ষু সালারা পদাশ্রয়ী নেতা
নিজেই বাজায় নিজ মরণের বীণ!
বেঁচে থাকলে গর্জিত সেই হাত
একচড়েই খেই হারাত ধান্ধাবাজ,
যারা জেলে-পালিয়ে-পরবাসে
স্বীকার করত এরাই চান্দবাজ।
তোমায় যারা ভালোবাসত
আজও অহর্নিশ বাসে ভালো
যারা তোমার ক্ষতির কারণ
এরা জাতির কলঙ্কিত খালু।
১৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ
বাঁশতলা, ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন