(ভারত-পাকিস্থান যুদ্ধ দিনের কবিতা)
সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে
চাও যদি মুক্তি
বাড়াও সৌহার্দপূর্ণ হাত
বাড়বে দেশের শক্তি।
চোরের সাথে দোস্তি পাত
সাধুর সনে কুস্তি
নেতার থাকে গাড়ি-বাড়ি
তোমার ভাগ্যে বস্তি।
অদ্ভুত ভূত তোমার পিঠে;
সাজিয়ে অলিক হস্তি।
এমন করে কাটবে জীবন
ফিরবেনা আর স্বস্তি।
কীসের লোভে পাপের তাপে
ধুলায় মিশাও দেশের মান
জাতির সাথে দুশমনি কর
তোমার জন্ম সন্দিহান!
তোমার প্রাণে যদি নাইবা বাজে
বাংলাদেশের গান
তুমি বাংলা মায়ের জারজ শিশু
তোমার জন্ম সন্দিহান!
চার| চার| পঁচিশ
ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন