অনেক বছর পেরিয়ে গেছে
শহর ছেড়ে দূর,
ভাঙা ঘরের উঠোনে আজ
আসে না রোদ্দুর।
আসে না সেই মন কিশোরী
বাড়ায় না দুই হাত,
বলে না আর সকাল হলে -
জানাই সুপ্রভাত।
রাত ফুরোলে নাড়ে না কেউ
মন দুয়ারের খিল,
কথাও এখন বলে না আর
রঙীন মোবাইল।
রাতগুলো সব ঘুম ছুঁয়ে নি
একলা ঘরের কোণ,
আসে না তার মেসেজ বা কল
বাজে না রিংটোন।
এত্তো ভালো বেসেই গেলাম
পাই নি কভু দাম,
ডাকে না আর আদরে কেউ
সাধেরই ডাকনাম।
সুদীপ তন্তুবায় নীল জনপ্রিয় লেখাগুলো
স্মৃতির দুয়ারে
১১৪২ বার পঠিত
শখের মানুষ
৮৯৪ বার পঠিত
আবেগ ও অভাব
৬৮৮ বার পঠিত
নীল জোছনার চাঁদ
৬২৩ বার পঠিত
চরকা কাটা বুড়ি
৬০৯ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ