তোর ঠোঁটের ওই মিষ্টি হাসি
আবেগ মাখা সুর,
তোর দু'চোখে নামছে সকাল
পাহাড়ি রোদ্দুর।
পাশেই থাকিস দুঃখ-সুখে
বন্ধু বলি তাই,
খুঁজলে দেখিস, তুই ছাড়া আজ
কোথাও আমি নাই।
হাত বদলের গল্পকথায়
ভাঙিস না তুই ঘর!
হাজার না হোক, একটা গল্পে
থাকিস জীবনভর।
আমার জীবন তোর করেছি
একটু পাশে থাক,
পালকি পালকি এই 'আমি'টা
যত্নে বেঁধে রাখ।
কেউ খাঁটি নয় এই শহরে
সত্যি বলছি শোন,
ভালোয় থাকতে একে অপরের
ভালোবাসা প্রয়োজন।
একটা গল্পে থাকিস জীবনভর
শুক্রবার, ১৩ জুন ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
প্রেমের কবিতা
পঠিত হয়েছে ১৭৬ বার
সুদীপ তন্তুবায় নীল জনপ্রিয় লেখাগুলো
স্মৃতির দুয়ারে
১১৪২ বার পঠিত
শখের মানুষ
৮৯৪ বার পঠিত
আবেগ ও অভাব
৬৮৮ বার পঠিত
নীল জোছনার চাঁদ
৬২৩ বার পঠিত
চরকা কাটা বুড়ি
৬০৯ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ