এখানেই চেনা, এখানেই শোনা
এখানেই সব কথা,
তুমিও তো ঠিক রাত্রির মতো
নির্জন নীরবতা!
ইচ্ছেটা বাঁধি কথা হোক আরও
মেঘেদের মতো করে,
এসে দেখো তুমি এখানেও রোজ
অথই বৃষ্টি ঝরে!
ভিজে যাবে সব আঁচলের কথা
ইচ্ছের নদী বেয়ে,
মেঘের মিছিলে বৃষ্টি ছড়িয়ে
ভালো থেকো তুমি মেয়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন