সুখ মানে কোনো যন্ত্রণা নেই-
ভাবনাটা বড়ো ভুল,
যন্ত্রণা সব মেনে নিলে, ফোটে
স্বাচ্ছন্দ্যের ফুল।

সবাই তো পারে মানিয়ে গুছিয়ে
গাইতে সুখের গান,
শুধু পূরণ হয় না জীবনের পথে
কিছু শূন্যস্থান!