কবিতা — তোর শহরেই থামি

এই তো আমি তোর কাছেতে
আগের মতো আছি।
খুঁজলে দেখিস হৃদয় ছুঁয়ে
অনেক কাছাকাছি।

হাতের উপর হাত রেখেছি
চোখ রেখেছি চোখে।
একটা ‘আমি’ নিরুদ্দেশী! –
বলবো না আর তোকে।

যেদিকে যাই, ঘুরে ফিরেই
তোর শহরেই থামি।
একটা যে ‘তুই’ আমার থেকেও
আমার কাছে দামী।

০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা