কবিতা — কুকুর ছানা

বোনের আনা কুকুর ছানা
হীরা তাহার নামটি,
গায়ের গতর তুলতুলে তার
পরিবারের প্রাণটি।

সাদা রঙের লোমের বাহার
থাকতো মোদের ঘরে,
ছোট্ট ছিলাম আমরা সবাই
অতীত মনে পরে।

চঞ্চলে ওই মিষ্টি ছানা
দেখতে বিদেশিনী,
টিফিনের টাকা গুছিয়ে
বিস্কুট রুটি কিনি।

সারাদিনই ওকে নিয়ে
খেলাধুলা করে,
হাড্ডি মাংস খেতে দিতাম
ভালো খাবার ওরে…

রাত্রি হলে ঘুমায় খাটে
আগলে রাখি তাকে,
চলে গেছে ওপারেতে
কল্পনাতেই থাকে।

৭৪৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. অমরেশ বিশ্বাস - শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

    খুব ভালো ছড়া।

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা