কবিতা — টিয়া পাখি

টিয়া পাখি টিয়া পাখি
ঠোটটি তোমার লাল,
রঙিন তোমার পাখনা গুলো
মিষ্টি তোমার গাল।

কথা বলো মধুর সুরে
শরৎ মাখা ঝিলে,
সকাল বেলায় ঘুম ভাঙাতে
তোমরা সবাই মিলে।

মানব জাতির মত করে
কথা বলো নাকি!
কিচিরমিচির ডাকো তুমি
রাঙা টিয়া পাখি।

দেখা মিলে গাঁয়ের বনে
পাহাড় টিলার ঢালে,
গাছের বুকে বাসা বাঁধো
থাকে উঁচু ডালে।

১৬৬০ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. মোঃ পাগলা শামীম - বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

    অসাধারণ উপস্থাপনা মনোমুগ্ধকর এক নির্মাণ করছেন সুপ্রিয় কবি

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা