কবিতা — আলাদা আয়না

কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে
আর বেশি দিন লাগবে না
এর মধ্যে যার যা দেনা-পাওনা আছে সেরে নাও
অন্ধকারে ছোটাছুটি… নাঃ, ওয়াচ টাওয়ার থেকে
জ্বলবে তীব্র সার্চলাইট
‘অনু’ ছিঁড়ে ছিঁড়ে রুটি আর ‘প্রবেশ’ ঘেঁটে ঘেঁটে তরকারি
আর খাওয়া-টাওয়া চলবে না
গোটা সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া এই শেষ হল বলে
এরপর চিড়িয়াখানার জন্তুর মতন দু’দিকে থাকবে
একই রকম চেহারার মানুষ
শুধু আয়না আলাদা!

২৯৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা