তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু
এখন আমার বর্ষাতে আর নেই অধিকার
তবুও হৃদয় জলদমন্ত্রে কাঁপে যেহেতু
চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষণিক বিকার।
আকাঙ্ক্ষা ছিল তোমাকে সাজাবে বৃষ্টিকণা
মনে হবে তুমি আকাশের মতো দূর বহুদূর
তখন জানিনি বর্ষণে আছে কি যন্ত্রণা
বিচ্ছেদ আর লাগে না আমার তেমন মধুর।
তোমাকে দিয়েছি আমার প্রাণের বর্ষা ঋতু
এখন আমার বুক জুড়ে শুধু রৌদ্র দহন
কখনো কি আর সাগরে মরুতে বাঁধবে সেতু
মেঘ-যবনিকা ছিঁড়ে ফেলে তুমি ছুঁয়ে যাবে মন?
কবিতা — বিচ্ছেদ
রবিবার, ৩০ জুন ২০২৪
বিরহের কবিতা
৩৪৬৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'বিচ্ছেদ' কবিতাটি মূলত বিরহ, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এবং স্মৃতির ব্যাকুলতা নিয়ে রচিত। কবি এখানে 'বর্ষা ঋতু'কে রূপক হিসেবে ব্যবহার করেছেন, যা ভালোবাসার সিক্ততা ও বেদনার প্রতীক। বর্ষার সাথে নিজের বর্তমান শুষ্ক, দগ্ধ হৃদয়ের বৈপরীত্যের মাধ্যমে বিচ্ছেদের গভীর কষ্টকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম