রুমুনা: আমাদের সোনা নেই
রোদ্দুর সোনালি
ঝুমুনা: তাতে বুঝি মন ভরে
কী কথা যে শোনালি!
রুমুনা: আমরা খাইনি ভাই
জল ভরা সন্দেশ
ড়ুমুর, পেয়ারা, কলা
তাই খেয়ে লাগে বেশ!
ঝুমুনা: মোটেই না, শুধু ফল
খেয়ে আশ মেটে না
রোজ রোজ ডাল-ভাত
মাছ কেন জোটে না?
রুমুনা: আমাদের ছোট ঘরে
জ্যোৎস্নার মতো আলো
ফুরফুরে হাওয়া দেয়
তা যে কত লাগে ভালো!
ঝুমুনা: দুর দুর, ভাঙা ঘর,
গা-ঢাকে না কাপড়ে
শীতকালে হি হি করি
রোদ্দুরে গা-পোড়ে!
রুমুনা: যা পেয়েছি তাই ভালো
আর সব যাক গে
যার যেটা জোটে ভাই
লেখা আছে ভাগ্যে!
ঝুমুনা: ভাগ্য না কচু পোড়া
জীবন তো একটাই
না-পাওয়াটা মানব না
আমি চাই সব চাই!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী