গাছ তার ঝরে পড়া ফুলগুলি নিয়ে কিছু ভাবে?
ঘাসের ওপরে ফুল, তখনো শিশির ভেজা
ছুঁয়ে যায় বালিকার হাত
ভোরের বাতাস কিছু স্নেহ করে
তপন তখন সংবরণ করে তেজ
ফুলগুলি চলে যাবে, গাছ কিছু ভাবে?
ফুলের ভিতরে নেই বিষ, তাই
সুন্দরের প্রসিদ্ধি পেয়েছে
শিমুল, জারুল, শাল এ রকম লম্বা চওড়া গাছও
এমন কোমল ফুলে ছেয়ে থাকে কেন?
এ কি মায়া? এ কি স্বপ্ন?
এ কি শুধু ঝরাবার খেলা?
তারপরই ঘোর ভাঙে
সুন্দরের পাশে এসে প্রহরীর মতো
দাঁড়ায় নিখিল প্রয়োজন
সব কিছু ঠিকঠাক চলে
আমিই বা কেন এত ফুল নিয়ে মাথা মুণ্ডু ভাবি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন