সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - সবচেয়ে হালকা অস্ত্র

সুনীল গঙ্গোপাধ্যায়
সোমবার, ১২ আগস্ট ২০২৪ বিবিধ কবিতা

বইখানির ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন পেত্রার্ক
জন্মদিনেই তাঁর শেষ ঘুম
পাশেই পড়ে আছে একটা পালকের কলম
মানব সভ্যতার সবচেয়ে হালকা অস্ত্র

সাভোনারোলা যখন আগুন নিয়ে খেলা করছিল
পোড়াচ্ছিল বই, চোখ রাঙাচ্ছিল একে তাকে
তখন একটু দূর থেকে ওই অস্ত্রটির নতুন শব্দ তরঙ্গ
ধরাশায়ী করে দিল মধ্যযুগকে।

বইয়ের ওপর মাথা রেখে শেষবার চোখ বুজেছেন কবি
পাশে পড়ে আছে তাঁর কলম
এইবার কলমটি উড়বে, বেরিয়ে যাবে জানলা দিয়ে
হাওয়ায় ভাসছে, দোল খাচ্ছে, মাঝে অদৃশ্যও মনে হয়
কিন্তু তা শুধুই দৃষ্টিভ্রম!

পরে পড়বো
২৯৩
মন্তব্য করতে ক্লিক করুন