কবিতা — সপ্তপদী এবং আরো এক লাইন

এত ছােট হাতে কি করে ধরেছ বিশ্ব
কি করে নিজেকে সাজালে আকাশী নীলে ?
অথচ আমি যে কত দীন কত নিঃস্ব
শুধু লুকোচুরি খেলেছি কথার মিলে ।

তোমার স্বপ্ন, সুখের অমরাবতী
আমার হৃদয়ে অতল অন্ধ পাতাল,
তবুও দুজনে মিল হলো সম্প্রতি–

ফর্সা দেয়ালে শিকারী-কীটের জাল।

২৬৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা