মাঝে মাঝে তোমাকে মনে হয়
বিশ্বশান্তির মতন অলীক
আবার কখনো তোমাকে
পুরনো সিন্দুকে জমানো
মোহরের মতন গোপন করে রাখি
কোথা থেকে ছুটে আসে হাওয়া
শুধু তোমারই চুল উড়িয়ে দেবার জন্য
তুমি তুলে ধরো তোমার অলৌকিক হাত
সেই দৃশ্য যে ছবির সৃষ্টি করে
তার সম্মানে আকাশ পরিচ্ছন্ন হয়
এবং শুধু তোমারই জন্য
আমি আজ
এই পৃথিবীকে বলি
সুন্দর...
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর