সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - তিনটি অনুভব

সুনীল গঙ্গোপাধ্যায়
মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

মানুষের মুক্তি চাই, মুক্তিও মানুষকে খুঁজছে
যেমন শ্রদ্ধা খোঁজে শ্রদ্ধেয়কে, প্রেম খোঁজে প্রেমিককে
আর মমতা এখনো খুঁজে খুঁজে মরছে,
কারুকে পায়নি

সে এসেছিল, দেখা হলো না, ফিরে গেল
ঠিক সে-সময়, সেই মুহূর্তে, আয়ুর বিন্দু
আমি গেলাম, দেখা হলো না, ফিরে এলাম।

তোমার শরীরের উত্তাপ
আমার শরীরের উত্তাপ
এইভাবে সবকিছু পুণ্যময় হলো
আমরা স্বর্গ থেকে এসেছি, সেখানেই ফিরে যাব।

পরে পড়বো
২০০
মন্তব্য করতে ক্লিক করুন