মাউজ মানে আর ইঁদুর নয়
উইন্ডোও নয় জানালা
নেট মানে আর মশারি নয়
উলটে গেছে বাংলা।
কি বোর্ডে কোথায় চাবি
খুঁজে নাও যা প্রাণ চায়
কম্পিউটার দেখায় ছবি
কম্পিউটার গান গায়
কম্পিউটার টিকিট কাটে
আরো কত কী পারে
যা নেই মহাভারতে
তাও পাবে কম্পিউটারে
কম্পিউটার হে তোমার
জয়জয়কার আজ
আমি যখন ঘুমোই, তুমি
করে যাও সব কাজ!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন