এখনো কী থাকব আমি তোমার ঘাতের পুতুল হয়ে?
সোজা বয়েই গেছে, হেসেখেলে আমার ভারি বয়ে!
এখনো কী থাকব নাকি চুপ তোমার আঘাত সয়ে?
টের পাই পুরুষ, তোমার শাসন সবটাই গেছে ক্ষয়ে!
আন তাই আমায় ভুলিয়ে রাখার আনকোরা চাল
নিজেকে রক্ষা করার জন্য তোমার কৌশলী ঢাল।
বল, আর কত দিন চলবে আর চালাবে এই ভাবে?
নিজেই রাজা সেজে কত যুগ আমার সমুখ যাবে?
এ যুগের হাওয়া-বাতাস বয় না একা তোমার জন্য
তোমার ছায়ায় ছায়ায় কষ্টে বেঁচে হই না আর ধন্য
একই আলো এক সঙ্গে পড়ে তোমার আমার গায়ে
এক হাওয়া ওপর নিচে বয় আমাদের ডাইনে বাঁয়ে
এস এক সাথে চলতে থাকি ভবিষ্যতের পায়ে পায়ে
সহযাত্রী হব আমরা এবার সময়ের এই উদার নায়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এম মনজুরুল ইসলাম
শুভ জন্মদিন! 🎈
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন