কবিতা - শেষবার

স্বপ্নীল চক্রবর্ত্তী
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা

আমাদের যেদিন শেষবারের মতো দেখা হলো,
সেদিন বুঝেছিলাম দীর্ঘশ্বাসের চেয়ে ভারী কিছু এই পৃথিবীতে নেই;

আমাদের যেদিন শেষবার কথা হয়,
সেদিন বুঝেছিলাম চুপ করে থাকা কতোটা কষ্টের।

শেষবার যেদিন দুজন দুজনকে ছুঁয়েছিলাম,
সেদিন বুঝেছিলাম আগুন কতোটা পোড়ায়;

শেষবার যেদিন দুজন মুখ ফিরিয়ে চলে গিয়েছিলাম,
সেদিন বুঝেছিলাম প্রস্থান কতোটা কঠিন।

পরে পড়বো
২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন