যাদু আর কবিতার কিবা পার্থক্য ।
জামাটার খেলাটার ভাবটাই লক্ষ্য !
সই সে তো সইবার,
বই নয় বইবার,
মইটি তো উঠবারই-- হবে কার ভাগ্য ?
সদ্যই কবি দেবে পদ্যেই সাক্ষ্য ।
সই বই মই-- কই পাত্র বা পাত্রী ?
মেয়ে দেবে কার ঠেঁয়ে-- ভাবনায় ধাত্রী ।
হাসি আছে হাসবার,
ভাষা আছে ভাসবার,
ছন্দেরও সহায়তা পাওয়া যায় হাত্-রি ।
জোছনায় তবে ঝুলে পড়ে যাক রাত্রি ।।
কবিতা — কাব্যগ্রন্থ সবুজ নীল লাল জামা’র উৎসর্গ পত্রের কবিতা
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
অন্যান্য কবিতা
৪৫২