যেতে যেতে হাত পেতে যেই দাঁড়ালাম_
টপ্ করে খসে পড়ে আকাশের ঘাম ।
আকাশের ঘামাচি কি ঘন কালো মেঘ ?
বিদ্যুত বলে, আগে কোবরেজি শেখ !
তার সাথে তালি দিয়ে ঝর ঝর ঝর
মাঠ ঘাট খাল বিল ঘামের সাগর ।
আরে বাপু, ঘাম নয়_ বৃষ্টি কী বৃষ্টি ।
খোদার কি কাজ নেই ? মূর্খের সৃষ্টি !
আমি বলি, মূর্খরা নয় রে পাগল ।
এ হলো পদ্যের টানে অদ্ভুত বোল ।
আচমকা জুড়ে দিয়ে বৃষ্টি আর ঘাম
মুহূর্তেই পদ্যটা লিখে ফেললাম ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী